
জনতার ডাক : অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক ২জন পুরুষ ও ২জন নারী গ্রেফতার গোপন সংবাদের ভিত্তিতে এসআই/শিপু কুমার দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৩/০৮/২০২১গত রাত মোগলাবাজার থানাধীন শিববাড়ী পাঠানপাড়া সাকিনস্থ আতিয়া মহল বিল্ডিংয়ের ৩য় তলা হতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ১। কামরান আহমদ লোকমান(২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মৃত সালেহা বেগম, ২। শাহিন আহমদ আলী হোসেন(২৫), পিতা-মোঃ নূর উদ্দিন মিয়া, মাতা-মৃত নাজমা বেগম, উভয় সাং-হেতিমগঞ্জ কোতোয়ালপুর পশ্চিমপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট ও দুইজন নারীকে গ্রেফতার করেন। অতঃপর তাদেরকে অদ্য ০৩/০৮/২০২১খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ।