আলীনগর পালপুর দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ: সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর পালপুর দাখিল মাদরাসার ২০২৪ সনের দাখিল পরীক্ষারর্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসার কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রইছ উদ্দিন এর পরিচালনায় এবং ৯ম শ্রেণির ছাত্র মিনহাজুর রহমান এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুর রুপ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার জননন্দিত ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মো:সাইফুল ইসলাম।
অনু্ষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেংলাকান্দি গ্রামের কৃতিসন্তান, পর্তুগাল প্রবাসী মো: নজরুল ইসলাম,মাদরাসার সুপার মাওলানা মনজুর আহমদ,সহকারী শিক্ষক মাওলানা মঈন উদ্দিন, মাওলানা শফিকুন নুর,মাওলানা রুকন উদ্দিন,হাঃ ক্বারি মুজিবুর রহমান,গ্রামের বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন,ছবর উদ্দিন,তেরাব আলী,, আঃ নুর, হারিছ আলী,আঃ শহীদ,আলকাব আলী, সহকারি শিক্ষক মাওলানা আঃ রব,হাঃ বদরুল আমিন,জাকারিয়া আল মামুন, সহকারী শিক্ষকতানিয়া বেগম,মাওলানা আজিজুর রহমান,শাহেদ আহমদ , মেধাবী ছাত্রনেতা শাকির আহমদ,সাবেক সহকারী শিক্ষক হাঃ হাফিজুর রহমান, খলিল উদ্দিন,আঃ খালিক সহ অন্যান্য অতিথি ও শিক্ষার্থী বৃন্দ।