
গোয়াইনঘাট প্রতিনিধি:
শিক্ষকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সততা ও সাহসের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আবুল কালাম। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক এবং গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষক আবুল কালাম।
নির্বাচনকে সামনে রেখে উপজেলার সম্মানিত শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “শিক্ষকের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাবো—সততা ও সাহসে এই আমার অঙ্গীকার।”
তিনি শিক্ষক-কর্মচারীদের কাছে দোয়া, ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি নির্বাচিত হলে সমিতিকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আবুল কালাম বলেন, মহান আল্লাহর হুকুমে এবং শিক্ষক-কর্মচারীদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে তিনি গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি সকল শিক্ষক ও কর্মচারীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, দায়িত্ব পেলে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠন ও শিক্ষক সমাজের স্বার্থে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
“ইনশাআল্লাহ, দায়িত্ব পেলে সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করে যাব”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন আবুল কালাম।