প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১:২৩ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বর আহত রাইয়ান আহমদের পাশে দাঁড়ালেন (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বর আহত রাইয়ান আহমদের পাশে দাঁড়ালেন (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বর আহত রাইয়ান আহমদের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষে সিলেটের বিভিন্ন পর্যায়ের এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা দক্ষিণ সুরমার সিলামস্থ রাইয়ানের নিজ বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের উপহার পৌঁছে দেন।
ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয়েছিল আমাদের ভাই রাইয়ান। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেবার পর বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের নেয়ার প্রয়োজন পড়েছে। দীর্ঘ এক বছর পর আজ সে বাড়িতে ফিরেছে, শুনে আমরা আনন্দিত। জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা আমাদের ভাই রাইয়ানের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি শুধু সেই দায়িত্বটুকুই পালন করেছি। গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন সকলের খোঁজ খবর নেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য, কারণ তাদের ত্যাগের বিনিময়েই আজকে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী (শহীদ-আহত সেল) আলী আব্বাস শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সাবেক সদস্য সচিব মো. নুরুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান, সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী সালমান আহমদ খোরশেদ, জাতীয় যুবশক্তি সিলেট জেলার সাবের সালেহ চৌধুরী।
Copyright © 2026 Jonoterdak24.com. All rights reserved.