*জুলাই জাতীয় সম্মেলন ২০২৬-এ সিলেট জেলা শাখার ৬৯ সদস্যের অংশগ্রহণ*
জনতার ডাক : জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে "জুলাই জাতীয় সম্মেলন-২০২৬" এর দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠান ঢাকার আগারগাঁওস্থ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে "আমরা জুলাই যোদ্ধা, সিলেট জেলা শাখা"র আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়ক সহ ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির প্রায় সকল নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের চেতনা বেগবান করা এবং শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী সিলেটে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।