

জিল্লুর রহমান, যশোরঃ যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিদিনই চুরি সংগঠিত হচ্ছে। প্রতিনিয়ত এমন ধরনের চুরির ঘটনায় এলাকী বাসী রয়েছে শঙ্কার মধ্যে। সম্প্রতি গত দুই মাসে এই ইউনিয়নে ৪/ ৫ টি বাইক চুরি করে নিয়ে গেছে চোর চক্র।তার মধ্যে উল্লেখযোগ্য, গত তিন রাতে এই ইউনিয়নের তিন গ্রাম থেকে পর পর ৩টা ইজিবাইক চুরির ঘটনা।এছাড়া দুই মাস আগে আরও ২টা বাইক চুরি হয়েছে। চুরি হওয়া বাইকের মালিকরা হচ্ছে,শংকরপুরের শফিকুল,হরিদ্রা পোতার জয়নাল, রাজবাড়ীয়ার রওশন, কুমারীর আবু সাঈদ ও জালাল। এ বিষয়ে তথ্য জানতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মোবাইল নম্বরে কয়েকবার ফোন দেওয়া হলেও ফোনটি রিসিভ হয়নি।