
গতকাল রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে লন্ডনের এনফিল শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।
সোহেল আহমদের বোনের স্বামী মো.আব্দুল হালিম জানান, নিহত সোহেল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে রেখে গেছেন