নিউজ ডেস্ক: সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে অব্যাহত আছে পুলিশের সাঁড়াশি অভিযান। গতকাল বড়লেখা উপজেলায় পুলিশ তল্লাশি চালিয়ে যুবদল নেতা ফায়েক, জামানসহ ১০ জনকে গ্রেফতার করেছে। তবে এসব অভিযানকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধীদল দমনের পাঁয়তারা বলছেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। তিনি গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।