জনতার ডাক রিপোর্ট :: পৃথক সফরে আগামীকাল শুক্রবার সিলেট আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন। তিনি শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করবেন। এদিন বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় যোগ দেবেন। মন্ত্রী রোববার সকাল ১০টায় সুনামগঞ্জ শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। পরে মঙ্গলকাটায় সুনামগঞ্জ মতিউর রহমান কলেজে আলোচনা সভায় যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, বৃত্তি প্রদান ও আলোচনা সভায় যোগদান করবেন। এদিন রাত ১০টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন।
অপরদিকে দু’দিনের সফরে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বিকেল ৩টায় দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। পরদিন শনিবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন। এদিন বিকেল ৩টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন
