ভারতের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২২ বাংলাদেশী নাগরিকের স্বদেশ প্রত্যাবাসন
জৈন্তাপুর প্রতিনিধিঃ ৮ আগস্ট সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধীনস্থ তামাবিল আইসিপি দিয়ে ভারতের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২২ জন বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম ট্রাভেল পারমিটের মাধ্যমে সম্পন্ন হয়। বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের নিকট তাদের হস্তান্তর করে। পরবর্তীতে তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করে। তারা হলেন রনি তালুকদার (২৭), পিতা-পিজুষ তালুকদার, গ্রাম-মান্দারাওয়া, পোস্ট অফিস -জয়বাংলা বাজার, থানা-মদন, জেলা-নেত্রকোনা। শাহরিয়া আহমেদ শাওন ওরফে সাকিব হোসেন-(১৬), পিতা-মাসহিরুল হোসেন, গ্রাম-রাধাকানাই, পোস্ট অফিস-ফুরকানাবাদ, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ। মারজান হোসেন (১৭), পিতা-শরিফ উদ্দিন, গ্রাম-বাওরবাক দক্ষিণ, চারিখাতা, পোস্ট-বাউরবাদ, অফিস-গোয়াইনঘাট, সিলেট। মোবারক হোসেন (১৭), পিতা-জব্বার মিয়া, গ্রাম-বাঁশতলা, পোস্ট অফিস-লাখাওরা থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। মোঃ নুর আমিন (১৭), পিতা-মোঃ বিল্লাল হোসেন, গ্রাম- বৈশটিলা, লাখাউড়া, পোস্ট অফিস-আশারিয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। মোঃ কাওছার আলী (১৭), পিতা-আলমগীর হোসেন, গ্রাম-কানাপাড়া, আসাদৌল্লাহ, পোস্ট অফিস-চরকানাপাড়া , থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী একরামুর রহমান সায়েম (১৬), পিতা-মোঃ মিজানুর রহমান, গ্রাম-টিলাপাড়া, পোস্ট অফিস-তেলপাড়া থানা-বিয়ানীপাড়া, জেলা-সিলেট। মোছাঃ পান্না তালুকদার (১৬), পিতা-পিজুষ তালুকদার, গ্রাম-মান্দারাওয়া, পোস্ট অফিস-জয়বাংলা বাজার থানা-মদন, জেলা-নেত্রকোনা। মোছাঃ মিতু তালুকদার (১৫), পিতা-পিজুষ তালুকদার, গ্রাম-মান্দারাওয়া, পোস্ট অফিস-জয়বাংলা বাজার থানা-মদন, জেলা-নেত্রকোনা। মোছাঃ পপি রানী ওরফে পপি সরকার (১৬), পিতা-বিমল চন্দ্র সরকার, গ্রাম-সলেমানপুর, পোস্ট অফিস-বরছড়া থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ। মোছাঃ কাশফিয়াতুর নুর (১৭), পিতা-মোঃ সাব্বির রহমান, গ্রাম-মিরাপুর, কাসিমপুর, পোস্ট অফিস- হুজারহাট, থানা-কতোয়ালী,জেলা-যশোর। স্বপ্ন মোহনায়ক ওরফে ওয়ারকো মোহনায়ক (০৭), পিতা-সুকেশ মোহনায়ক, গ্রাম-বরাইন্ড, পোস্ট অফিস-বরইন্ট থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা। সেজুতি মোহনায়ক ঝিনুক ওরফে শেরজয়ী মোহনায়ক (১০), পিতা-সুকেশ মোহনায়ক, গ্রাম-বরাইন্ড, পোস্ট অফিস-বরইন্ট, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা। মোঃ ইসলাম উদ্দিন (২৫), পিতা-মোঃ তাজু মিয়া, গ্রাম-লামাগ্রাম, উত্তর রণিখাই, পোস্ট অফিস-লামাগ্রাম, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট। মোঃ শামিম মিয়া (৩৫), পিতা-মোঃ আব্দুল জলিল, গ্রাম-বিন্নাফার, মালিপাড়া, পোস্ট অফিস-মালিপাড়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর। মোঃ হাসান আলী (৩৫), পিতা-আন্নু খা, গ্রাম-বিরাম পানগাছি, তেলীগাড়ী, পোস্ট অফিস-পানগাচি, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া।
থ। সুবেন্দ্র শেখর তালুকদার (২৬), পিতা-রমনী তালুকদার, গ্রাম-মান্ডারওয়া, জয় বাংলাবাজার, পোস্ট অফিস-ইন্দ্রপুর , থানা-মদন, জেলা-নেত্রকোনা। পিযুষ তালুকদার ওরফে পিযুষ্ট তালুকদার (৬০), পিতা-রমনী তালুকদার, গ্রাম-মান্ডারওয়া, জয় বাংলাবাজার, পোস্ট অফিস-জয়বাংলা বাজার , থানা-মদন, জেলা-নেত্রকোনা। প্রনয় সাহা (৪৫), পিতা-মৃত কমলাকান্ত সাহা, গ্রাম-বাসাউড়া, পোস্ট অফিস-কলমাকান্দা, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা উদয় দাস (২৫), পিতা-মৃত সুনিল চন্দ্র দাস, গ্রাম-বিশ্বপ্রসাদ, পোস্ট অফিস-বিশরপাশা, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা নারায়ণ মোহনায়ক (৫৫), পিতা-মৃত গনেশ চন্দ্র মোহনায়ক, গ্রাম-বরাইন্ড, পোস্ট অফিস-বড়ইছড়া, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা। সরস্বতী মোহনায়ক (৫০), স্বামী-নারায়ণ মোহনায়ক, গ্রাম-বরাইন্ড, পোস্ট অফিস-বড়ইন্ট, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা।
প্রত্যাবাসনকৃত বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করলে ভারতীয় বিএসএফ ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর তারা দীর্ঘদিন কারাগারে বন্দি ছিল।