ভারত ভ্রমন শেষ দেশে ফেরার পথে এক বাংলাদেশীর
মৃত্যু, রাতেই মৃত দেহ হস্তান্তর
জৈন্তাপুর প্রতিনিধি ঃ ডাউকি সীমান্তা হয়ে ভারত ভ্রমন শেষ দেশে ফেরার পথে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। ২২ জুন শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তামাবিল-ডাউকি সীমান্তে বাংলাদেশী নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫) মারা যান।
শনিবার রাত ১২টায় ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ নিহতের লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।
জানাগেছে, বাংলাদেশি নাগরিক জুনায়েদ হোসাইন (৪৫), পিতা মরহুম মোঃ ইকবাল হোসেন ,বাসা নং-১০, ফ্ল্যাট নং- বি/৭, রোড নং-০২, শ্যামলী, শের-ই- বাংলা নগর, ঢাকা-১২০৭, পাসপোর্ট নাং অ১৩১১৪৫১৪ নিয়ে গত ১৯ জুন বুধবার স্ত্রী- সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে যান। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন তিনি, ইমিগ্রেশন কার্যক্রম সম্পূর্ণ করে ভারতীয় বিএসএফ'র চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তনদের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয় নাই, পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসাইন বুকের ব্যথা অনুভব করেন।
এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুনায়েদ হোসাইন-কে মৃত ঘোষণা করেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুনু মিয়া জানান, ঘটনার পর ডাউকি পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। ঘটনার পর ভারতের ডাউকি ইমিগ্রেশনে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২ টার দিকে জুনায়েদ হোসাইনের লাশ এবং মৃত্যুর কারন সহ প্রয়োজনীয় কাগজপত্র তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে, এসম তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে লাশ নিহতের নিকটতম আত্মীয় স্বজন এর কাছে বুঝিয়ে দেওয়া হয়।