

যশোর প্রতিনিধিঃ নতুন পুরাতন ভোটারের সকল ভোট ইসলামের পক্ষে হাতপাখায় হোক, এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে আগামী [১১ ই নভেম্বর বৃহস্পতিবার] ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে গণ-সংযোগ চালিয়ে যাচ্ছেন মুফতী জামাল উদ্দীন [কাসেমী] ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম [পীর সাহেব চরমোনাই] নির্দেশে সারা বাংলাদেশে ইউ,পি নির্বাচনে অংশ গ্রহন করছে এ দলটি, তারই ধারাবাহিকতায় যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নে দলীয় মার্কা হাতপাখার প্রার্থী হয়েছে ভারতের দেওবন্ধ থেকে মুফতি ফারেগ হওয়া জামাল উদ্দীন কাসেমী। নির্বাচনী প্রচার প্রচারণা ও বিভিন্ন প্রশ্নের উত্তরে মুফতি জামাল উদ্দীন [কাসেমী] বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন গতানুগতিক রাজনৈতিক দল নয়, আমরা রাজনীতি করি ইবাদত মনে করে,আমি যেহেতু প্রার্থী হয়েছি সেহেতু আমি সহ আমার কর্মী সমর্থকের দায়িত্ব হচ্ছে ইসলামের পক্ষে সকল শ্রেনী পেশার মানুষের কাছে দাওয়াত পৈাছায়ে দেওয়া আমরা সাধ্যনুযায়ী সে চেষ্টায় করছি। নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী কিনা? এমন প্রশ্নের উত্তরে মুফতি জামাল উদ্দীন কাসেমী বলেন, আমি আগেও বলেছি আমরা রাজনীতি করি ইবাদত মনে করে সেহেতু আমাদের দায়িত্ব চেস্টা করা, পাশ হবে কি ফেল হবে সেটা আল্লাহ সবচেয়ে ভাল যানে। সম্প্রতি মূর্তির পায়ের উপর কুরআন রাখা ও কিছু স্হানে হিন্দুদের উপর নির্যাতন সম্পকে জানতে চাইলে, মুফতি জামাল উদ্দীন বলেন, কুরআন অবমাননা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় তেমনি এ বিষয় নিয়ে হিন্দুদের ঘরবাড়ী জ্বালিয়ে দেওয়া ও তাদেরকে মারধর করা স্বয়ং ইসলামই সমর্থন করেনা। তিনি শংকরপুর ইউনিয়নকে একটি সরকারী মালের নায্যবন্টন, সমৃদ্ধশালী ইউনিয়ন, ন্যায়প্রতিষ্টা,দূর্ণীতিমুক্ত ইউনিয়ন গঠনে ভূমিকা রাখতে ইউনিয়নে সকল ভোটারদের হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।