প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২১, ৩:০৫ পি.এম
সংঘর্ষ ঠেকাতে গিয়ে মাথা ফাটলো ‘ওসি’র
রাজধানীর হাতিরঝিলের এম্ফি থিয়েটার হলে একটি অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ আহত হয়েছেন। ইটের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে হাতিরঝিলের এম্ফি থিয়েটার হলে এ ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, রাত ৮টার দিকে হাতিরঝিলের এম্ফি থিয়েটার হলে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছিল। এসময় ব্যাপক লোকজনের সমাগম হয়। অনুষ্ঠান কেন্দ্রে ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত লোক প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধদের ইট-পাটকেলের আঘাতে হাতিরঝিল থানার ওসি আহত হন। তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, ভিভিআইপি মুভমেন্টসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পুলিশ কড়া নিরাপত্তায় রয়েছে। এর মধ্যে একটি অনুষ্ঠান আয়োজন করে দুই হাজার লোকের ধারণক্ষমতার জায়গায় উপস্থিত হয় ৫-৭ হাজার লোক। মূলত ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ওসি আহত হন।
Copyright © 2026 Jonoterdak24.com. All rights reserved.