সিলেটে সীমান্ত স্কুল ও জেনারেল সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুর
জৈন্তাপুর( সিলেট) সংবাদদাতা ঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর “সীমান্ত স্কুল ও জেনারেল সোসাইটি অফ নজরদারী (ংংংফ)ি” প্রতিষ্ঠার কার্যক্রম মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর সার্বিক দিকনির্দেশনায় সেক্টর সদর দপ্তর, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু।
১ সেপ্টেম্বর মঙ্গলবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ংংংফি এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ‘র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, এছাড়াও উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার, সরাইল রিজিওন, সদর দপ্তর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। “সীমান্ত স্কুল ও জেনারেল সোসাইটি অফ নজরদারী এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও চীফ ইন্সট্রাক্টর, সিলেট অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধন ঘোষণার পর মাননীয় মন্ত্রী “সীমান্ত স্কুল ও জেনারেল সোসাইটি অফ নজরদারী এর সম্পূর্ণ কমপ্লেক্্র পরিদর্শন করেন এবং সীমান্ত সুরক্ষায় অতন্ত্র পহরী হিসেবে দ্বায়িত্ব পালনের আহবান করেন। এসময় “সীমান্ত স্কুল এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন, পিএসসি কর্তৃক সিলেটে প্রতিষ্ঠিত সোসাইটি অফ নজরদারীর বিভিন্ন প্রশিক্ষণ ও সুবিধাদি, বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ড্রোন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত কারা হয়। পরে মন্ত্রীর উপস্থিতিতে প্রশিশক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে অপারেশনাল সক্ষমতা ও ড্রোনের আভিযানিক প্রয়োগ সংক্রান্ত ড্রোন সহ সমস্ত কিছুর বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়।