সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে চার দিন ধরে পরিচয়বিহীন এক ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে রয়েছে। হাসাপাতাল কর্তৃপক্ষ লাশটি মর্গে রেখে স্বজনদের অপেক্ষার প্রহর গুনছেন। কিন্তু কেউই সেই লাশটির সন্ধানে আসছেন না। গত ৩০ মার্চ বুধবার সকালে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বয়স অনুমানিক ১৬/১৭ হবে।
হাসাপাতাল সুত্রে ফটো সাংবাদিক রেজা রুবেল জানান, ২৯ মার্চ রাতে কয়েকজন লোক পরিচয় বিহিনী অবস্থায় ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের বেডে এক যুবককে ফেলে যায়। দীর্ঘ অপেক্ষার পর স্বজন না পেয়ে কর্তব্যরত ডাক্তাররা হাসপাতালের ৪র্থ তলার ১ নং ওয়ার্ডে চিকিৎসা দিতে থাকেন।
পর দিন বুধবার সকালে চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। এরপর লাশটি হাসপাতাল মর্গে রেখে স্বজনদের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা। নিহতের শরীরে একটি সাদা পাঞ্জাবী ও লুঙ্গি পড়া ছিলো