দিরাই থেকেঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামে ৫ বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম তুহিন। সে ঐ গ্রামের আব্দুল বাছের মিয়ার মেঝো ছেলে।
নিহতের আত্নীয় আবুল হোসেন জানান, রবিবার রাতে ঘুম থেকে নিয়ে তুহিনকে হত্যাকারীরা তার কান ও লিঙ্গ কেটে নিয়ে লাশটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রেখে যায়। তাকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটের আটকে দিয়েছে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করছে এবং এই হত্যা কান্ডের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম নজরুল ইসলাম।