জৈন্তাপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
জৈন্তাপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


জৈন্তাপুরে জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জৈন্তাপুর মডেল থানা পাশ্ববর্তী ডাকবাংলো থেকে বর্নাঢ্য রেলি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাহবুবর রহমান মোল্লা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তি যোদ্ধা যাদব ময় বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব,সহ সভাপতি নান্টু ধর,ধীরেন্দ্র দেবনাথ ধীরু,নিরদ দাস, বীর মুক্তি যোদ্ধা সুবল বিশ্বাস, মাষ্টার সুমন চন্দ্র দেব, ললিত মোহন কপালী, টিটুল দেব, ১ নং নিজপাট পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ দাস, সাধারণ সম্পাদক সমিরন দাস, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ভক্ত রাম দাস, সাধারণ সম্পাদক নিত্যলাল বিশ্বাস, ঐক্য পরিষদ এর সভাপতি ধন বিশ্বাস, ৩ নং চারিকাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিপই দাস,সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, ঐক্য পরিষদ এর সভাপতি অতুল বিশ্বাস, সাধারণ সম্পাদক রিংকু চন্দ,৪ নং দরবস্ত পূজা উদযাপন পরিষদের সভাপতি চৈতন্য বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, সাবেক সভাপতি নগেন্দ্র বিশ্বাস,ঐক্য পরিষদের সভাপতি সুরঞ্জিত দেব চৌধুরী, সাধারণ সম্পাদক খানু বিশ্বাস, ৫ নং ফতেহপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন সরকার, ঐক্য পরিষদ এর সভাপতি বিজয় সরকার, সাধারণ সম্পাদক শ্যামচরন সরকার, ৬ নং চিকনাগুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুন সিং ছত্রি,সাধারণ সম্পাদক যাদব দেব নাথ,ঐক্য পরিষদ সভাপতি দিলিপ দেবনাথ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত সরকার, জৈন্তাপুর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ দাস, সাধারণ সম্পাদক অর্জুন বিশ্বাস, প্রচার সম্পাদক কিরন বিশ্বাস, অরবিন্দু পাত্র, অপরদিকে জৈন্তাপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য নগর শোভাযাত্রা বেরকরে শুক্রবার সকাল ১০টায় উপজেলার উজানীনগর রাধা মাধব জিউর আখড়া এবং রথযাত্রা ও জন্মাষ্টমী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাধা মাধব জিউর আখড়ায় এসে শেষ হয়।
পরে রাধা মাধব জিউর আখড়া প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।
আয়োজকরা বলেন, ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর কালিবাড়ী মন্দিরের সভাপতি দীগেন্দ্র কুমার ফটিক, সাধারণ সম্পাদক সুজিত মোহন ধর, রাধা মাধব মন্দিরের সভাপতি সমর মোহন ধর, সাধারণ সম্পাদক বনোয়ারী দাস মিন্টু, ইসকন নামহট্র সংঘের সভাপতি গৌরহরি দাস নিপেশ, সাধারণ সম্পাদক পান্ডব মাধব দাস প্রসান্ত, সারীঘাট শিব মন্দিরের সভাপতি সুরেন্দ্র বৈদ্য, উপদেষ্টা সুশেন দেব, রন্টু পাল, রিন্টু পাল, বিজেন দেব, মোয়াখাই গপিনাথ আখড়ার সভাপতি সুনীল দেবনাথ প্রমুখ।



