আইনগোয়াইনঘাটসারাদেশসিলেট জেলাসিলেট বিভাগস্পেশাল

সিলেট জেলা পুলিশের তৎপরতায় পর্যটন স্পটে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল মায়ের কোল

গোয়াইনঘাট থানা পুলিশের তৎপরতায় পর্যটন স্পটে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল মায়ের কোল

  1. সিলেট জেলা পুলিশের তৎপরতায় পর্যটন স্পটে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল মায়ের কোল

গোয়াইনঘাট থেকে : সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্টে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

১৩ এপ্রিল বেলা ১১টার সময় জাফলং জিরো পয়েন্টে কয়েকজন পর্যটক ৫ বছরের এক শিশুকে কান্নারত অবস্থায় দেখে ডিউটিরত গোয়াইনঘাট থানা-পুলিশের কাছে নিয়ে গেলে গোয়াইনঘাট থানা-পুলিশ জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় মাইকিং করে।

মাইকিং শুনে তার বাবা মনির হোসেন গোয়াইনঘাট থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। শিশু রাশেদুলের সঠিক নাম-ঠিকানা যাচাই করে সুস্থ অবস্থায় তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। মনির হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলং জিরো পয়েন্টে সপরিবারে ঘুরতে এসে তার ছেলে রাশেদুল অসাবধানতাবশত হারিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ানঘাট  থানা পুলিশ।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button