সিলেট জেলা

জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জৈন্তাপুর(সিলেট)  প্রতিনিধি : ডিজিটাল লেনদেন জনসাধারণের জন্য আরও সহজ, নিরাপদ এবং গ্রহণযোগ্য করতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও প্রচারণা র‍্যালি অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ ব্যাংকের আয়োজনে লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি সঞ্চালনা করে পূবালী ব্যাংক পিএলসি।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবীর চৌধুরী।

পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান’ র সভাপতিত্বে ও সায়মা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি, দরবস্ত শাখার ব্যবস্থাপক মোর্শেদ আলম।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আব্দুল মতিন,  জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং স্থানীয় নারী উদ্যোক্তা মেরী সুমের।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের প্রিন্সিপাল অফিসার রানেশ কান্ত দাস, জৈন্তাপুর উপ-শাখার ব্যবস্থাপক তাহমিদ চৌধুরী এবং চতুল বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, অগ্রণী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এনআরবিসি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, পল্লী সঞ্চয় ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে এর ব্যবহার বৃদ্ধি এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের হাতে বাংলা কিউআর কোড স্ক্যানার বিতরণ করা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button