জৈন্তাপুরে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জৈন্তাপুরে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল


জৈন্তাপুরে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব জৈন্তাপুর উপজেলা ৪নং দরবস্ত ইউনিয়ন জাসাস এর উদ্যোগে স্হানীয় বাজার মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক , উপজেলা তাতীদলের সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদ, উপজেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল হক,জাসাস ইউনিয়ন সভাপতি আলি আহমদ ও ইউনিয়ন সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লীগণ।



