চোখ হারিয়ে, বাইপাস করে এখনো চিকিৎসার অপেক্ষায় জুলাই যোদ্ধা আলাল আহমদ – বিদেশে উন্নত চিকিৎসা চায়
চোখ হারিয়ে, বাইপাস করে এখনো চিকিৎসার অপেক্ষায় জুলাই যোদ্ধা আলাল আহমদ - বিদেশে উন্নত চিকিৎসা চায়


- চোখ হারিয়ে, বাইপাস করে এখনো চিকিৎসার অপেক্ষায় জুলাই যোদ্ধা আলাল আহমদ – বিদেশে উন্নত চিকিৎসা চায়
জনতার ডাক :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে এক চোখ হারানো এবং হৃদরোগে আক্রান্ত হয়ে বাইপাস সার্জারি করা সিলেট মহানগর ১৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলাল আহমদ এখন মৃত্যুর সাথে লড়ছেন। উন্নত চিকিৎসার অভাবে তার বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশ, যুবলীগ ও আওয়ামীলীগের হামলায় পুলিশের ছোড়া গুলিতে আলাল আহমদের একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেদিন টিয়ারগ্যাসের কারণে তার শ্বাসকষ্টও তীব্র আকার ধারণ করে।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে তার হৃদযন্ত্রে বাইপাস অপারেশন করে একটি বাল্ব প্রতিস্থাপন করা হয়। কিন্তু চোখের চিকিৎসা এখনো অসম্পূর্ণ। ঢাকার ভিশন আই হসপিটালের চিকিৎসকরা জানিয়েছেন, তার বাকি চোখটিতেও পুরোপুরি দৃষ্টি নেই। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে রেফার করা হয়েছে।
আলাল আহমদের ৩ বছর বয়সী একটি ছোট শিশু সন্তান রয়েছে। আয়ের মানুষটি অসুস্থ হওয়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।
আলাল আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দেশের জন্য রাস্তায় নেমেছিলাম। আজ একটা চোখ নাই, আরেকটা দিয়েও ভালো দেখি না। ডাক্তার বলছে বিদেশে নিয়ে গেলে হয়তো একটা চোখ বাঁচানো যাবে। আমি শুধু সন্তানদের মুখ দেখে বাঁচতে চাই।”
তার সহযোদ্ধা ও এলাকাবাসীর দাবি, সরকারের পক্ষ থেকে এবং সমাজের বিত্তবানদের কাছে আলাল আহমদের উন্নত চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহযোগিতা ও বিদেশে প্রেরণের ব্যবস্থা করা হোক।
*মানবিক আবেদন*
নাম: আলাল আহমদ
ঠিকানা: সিলেট মহানগর ১৬ নং ওয়ার্ড, যুবদলের সদস্য সচিব। জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা
01715831052- 01717575664



