জৈন্তাপুরে বিজিবির মামলায় তামাবিল মহাসড়ক অবরোধ
জৈন্তাপুরে বিজিবির মামলায় তামাবিল মহাসড়ক অবরোধ


জৈন্তাপুরে বিজিবির মামলায় তামাবিল মহাসড়ক অবরোধ
জনতার ডাক : সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে ভারতীয় অবৈধ চোরাই মাদক বহনকারি ট্রাকচাপা দিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায় করায় সিলেট-তামাবিল মহাসড়ক টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয়রা । এতে দীর্ঘ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৯ সেপ্টেম্বর বুধবার ভারত থেকে আসা চোরাই পণ্য বহনকারি একটি (ডিআই) ট্রাক মাদকের চালান পরিবহনের সময় সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ ১৯ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপি চেক পোস্ট বসিয়ে মাদক বহনকারি ট্রাকটিকে থামার জন্য সংকেত দিলে গাড়িতে থাকা চোরাকারবারি ও চালক বিজিবি সদস্য রনজিৎ (৪৫) এর উপর ট্রাক তুলেদিয়ে দ্রæত গতিতে মাদক বহন কারি ট্রাক চলে যায়। এসময় সাথে থাকা টহল দলের সদস্যরা আহত রনজিৎকে উদ্ধার করে দ্রæত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ১০ সেপ্টেম্বর জৈন্তাপুর বিওপি ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করলে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় কিছু যুবক ও চিহ্নত চোরাকারবারি সদস্যরা। বিষয়টি যানতে যুবদল নেতারা জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্পে যান সেকান থেকে ফিরে কামাল আহমদ, জামিল আহমদ, হেলাল আহমদ, রায়হান আহমদ, ফারুক আহমদ, রিপন আহমদ সহ বেশ কয়েকজন থানা সংলগ্ন এলাকায় টায়ারে আগুন জালিয়ে মহাসড়ক অবরোধ করে বিজিবির বিরুদ্ধে ¯েøাগান দিয়ে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখলে উভয় পাশে শত শত যানবাহন অবরোদ্ধ হয়ে পড়ে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) আল আমিন অবরোধের সত্যতা নিশ্চতি করে বলেন, বিজিবি জৈন্তাপুর থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করলে এর প্রতিবাদে স্থানিয় কয়েকজন যুবক সড়কে আগুন জালিয়ে অবরোধের চেষ্টা করে। জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযেগটি তদন্ত করে প্রকৃত অপরাধিকে আইনের আওতায় নিয়ে আসা হবে এমন আশ্বাসে অবরোধকারিরা অবরোধ তুলে নেন।



