অাত্মহত্যা নয়, দৈহিক নির্যাতনে শিশু হত্যা৷


জৈন্তাপুর থেকেঃ
অালোচনায় জৈন্তাপুরের মিনি পতিতালয়ের মালিক সেই রঙ্গন বিবি
এলাকাবাসীর দাবী রঙ্গন দীর্ঘ দিন হতে তার নিজ বাড়ীতে পতিতালয় চালিয়ে অাসছে৷ এ নিয়ে কয়েকবার তার বাড়ী হতে পুলিশ হাতে নাতে পতিতা সহ খদর অাটক করে৷ যার কারনে সে তার পতিতা ব্যবসাকে পরিচালনা করছে বিভন্ন স্থান হতে৷ ২দিন অাগে রঙ্গনের মেয়ে ফাতিমার বাসার কাজের জন্য ১২ বৎসরের শিশুটিকে রাখেন৷ কিন্ত ৪৮ ঘন্টা যাবার অাগেই গালায় ফাঁসি দিয়ে অাত্মহত্যা করে এই মেয়েটি মারা গেছে মর্মে প্রচার করা হচ্চে৷ এলাকাবাসীর দাবী অর্থের লোভে মুলত রঙ্গন কৌশলে তার মেয়ের বাসায় শিশু মেয়েটির সাথে অনৈতিক কাজ করে৷ অনৈতিক কাজ চলা কালে হয়ত মেয়েটি মারা যায়৷ নিজেদের অপকর্ম টেকাতে পতিতালয়ের মালিক কমলাবাড়ী মোকামটিলার রঙ্গন বিবি ১২ বৎসরের শিশুটি হত্যা করে ফঁসির নাটক মঞ্চায়ন করছে৷ মোকামটিলা সহ অাশপাশ এলাকার নারী শিশু যুবক বৃদ্ধারা বলছেন পিতৃহীন এই শিশুটি অাত্মহত্যা করেনি এবং তা করতে পারে না৷ রঙ্গনের অর্থ লোভের কারনে রঙ্গন,তার মেয়ে ফাতেমা, জামাতা হাসনাত এবং সেলিম এই কুকর্ম ঘটিয়ে অাত্মহত্যার নাটক তৈরী করেছে৷ সেই সাথে শিশু মেয়েটির নিকট অাত্মীয়দের খবর না দিয়ে একটি কুচক্র মহলের মাধ্যমে কৌশলে অাইন প্রয়োগকারী সংস্থার চোঁখে ধুলো দিয়ে অাত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে৷
এদিকে শিশু মেয়েটির মামা অাব্দুল খালিক বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় হাত্যার করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেছে৷ এদিকে পুলিশের নিকট অভিযোগ দায়েরের সংবাদ পেয়ে লাশ দাফনের পূর্বে চতুর রঙ্গন তার স্বজন নিয়ে সটকে পড়ে৷ রঙ্গনকে বাঁচানোর জন্য একটি প্রভাবশালী অর্থ লোভী চক্র রঙ্গনের শেল্টারদাতারা নানা তাদের চেষ্টা অব্যহত রেখেছে৷
এলাকাবাসীর দাবী ঘটনাটি অাত্মহত্যা নয়, শিশুটি সাথে অনৈতিক কর্ম ও শারিরিক নির্যহতনের মাধ্যমে শিশুটিকে হত্যা করে ওড়না জড়িয়ে ঘরের বাঁশের সাথে ঝুলিয়ে দিয়ে ফাঁসির নাটক মঞ্চায়ন হয়েছে৷ সটিক তদন্ত করলে প্রকৃত রহস্যবের হবে৷ সুষ্ট তদন্তের অাহবান জানায় গ্রামবাসী ও সচেতন মহল৷
#ছবি:
১৷৷ ১২ বৎসরের শিশুর ঝুলন্ত মরাদেহ৷
২৷৷ পতিতা-খদ্দর সহ হাতে অাটক রঙ্গন বিবি৷
৩৷৷ পতিতা সর্দার রঙ্গন বিবি৷



