সিলেট জেলা

জৈন্তাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বক্তারা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও মানব সেবার চেতনাই রথযাত্রা মহোৎসবের মূল শিক্ষা| ধর্মীয় উৎসব কেবল মাত্র একটি সম্প্রদায়ের নয়, এপি সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দের বন্ধন আরও সুদৃঢ় করে তুলে| জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের সহনশীলতা, ˆনতিকতা ও মানবতল্যাণের বার্তা বহন করে| বক্তারা আরও বলেন শতাব্দির প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| সকলের সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালন করলে সমাজে শান্তি এবং ঐক্য আরও সুসংহত হবে| তারা প্রশাসন, আইনশৃংখলা বাহিনী সহ সকল পর্যায়ের অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন|
১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা সদরের নিজপাট লামাপাড়ায় শ্রী শ্রী হরেকৃঞ্চ নামহট্র সংঘ ˆজন্তাপুর শাখার উদ্যোগে লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে এক বিশাল রথযাত্রা বের করা হয়| এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্তরা অংশগ্রহন করে| আইনশৃংখলা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে রথযাত্রা পরিদর্শন করেন ˆজন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, ˆজন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ওসি তদন্ত উসমান গনি| এদিকে রথযাত্রার পুরো আনুষ্ঠানিকতায় ছিলেন বাংলাদেশ হিন্দু-বৈদ্য খৃস্টান ঐক্য পরিষদ ˆজন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, ˆজন্তাপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত দেব, সহ-সভাপতি নান্টু দেব, লামাপাড়া মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ্য, শ্রী শ্রী হরেকৃঞ্চ নামহট্র সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস নিপেশ, সহ-সভাপতি জয়বল্লব দাস আপন, সাধারণ সম্পাদক পান্ডব মাদব দাস প্রশান্ত, সহ-সাধারণ সম্পাদক দেবদেব দাস দেবাস, সাংগঠনিক সম্পাদক উরক্রম চন্দ্র দাস, স- সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র দে, অর্থ সম্পাদক জীবন কৃঞ্চ দাস প্রমুখ|

 

Related Articles

Leave a Reply

Back to top button