জৈন্তাপুরে বিজিবির গাড়ীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ নিহত ১
জৈন্তাপুরে বিজিবির গাড়ীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ নিহত ১


জৈন্তাপুরে বিজিবির গাড়ীর সাথে মোটর সাইকেলের সংঘর্ষ নিহত ১
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজিবির গাড়ির সাথে সংঘর্ষে ঔষধ কোম্পানির এক প্রতিনিধির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ৩১জুলাই শুক্রবার সকাল ১০টায় সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট এলাকায়। নিহত সাদ্দাম হোসেন বিকন ফার্মাসিটিক্যাল কোম্পানির জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা।
জানা যায়, নিহত সাদ্দাম হোসেন উপজেলা সদরের এটিএম বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলে কর্ম এলাকা দরবস্তের উদ্দেশ্য রওয়ানা করেন। সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট মসজিদের কাছে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)’র গাড়ী নং সিলেট হ-১১-০০৩২ এর সাথে মোটরসাইকেল নং ঢাকা মেট্রো হ ৭৫-০১৯৮ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন (৩৫) এর মৃত্যু হয়। নিহত সাদ্দাম হোসেন বিকন ফার্মাসিটিক্যাল কোম্পানির জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এব্যাপারে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তীর সাথে আলাপকালে তিনি বলেন আমরা ঘটনাস্হলে যাওয়ার আগেই বিজিবি সদস্যরা মরদেহটি জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে আমরা নিহতের পরিবারের সাথে আলোচনা করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্ত শেষে পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



