অপরাধআইনসিলেট জেলা

জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে হালচাষ, উভয়পক্ষে উত্তেজনা

জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে হালচাষ, উভয়পক্ষে উত্তেজনা

 

জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে হালচাষ, উভয়পক্ষে উত্তেজনা

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পৈতৃক জমিতে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক হালচাষ করার অভিযোগ উঠেছে বিবাদী পক্ষের বিরুদ্ধে।  এ ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউরভাগ কাটাখাল গ্রামের হাজী সমছুর উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম পৈতৃক সম্পত্তি রক্ষায় সিলেটের সিভিল জজ আদালতে একটি মামলা (নং ৪৮/২৬) দায়ের করেন। শুনানি শেষে আদালত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমি ভোগদখল, ব্যবহার বা অন্য কোনো পরিবর্তন না করার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগকারী ফখরুল ইসলাম জানান, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করে মামলার প্রধান বিবাদী বাউরভাগ মল্লিফৌদ গ্রামের সাবেক ইউপি সদস্য ইসমাইল আলী ও তাঁর সহযোগীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করেছেন। পৈতৃক সম্পত্তি বেদখল প্রতিরোধে ও আইনি সহায়তা পেতে তিনি জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে বিবাদী ইসমাইল আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়টি অস্বীকার করে বলেন, “২০১৭ সালে একটি বায়নাপত্রের মাধ্যমে আমি উক্ত জমির দখল যাই এবং হালচাষ করি । বর্তমানে আমি কোন রেজিস্ট্রি পাইনি।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তবে আদালত থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো দাপ্তরিক পত্র এখনো থানায় পৌঁছায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সাময়িকভাবে বিরোধীয় জমিতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মামলার বাদী ফখরুল ইসলাম এ প্রতিবেদক কে জানান, আদালতের বর্ণানা দিয়ে আমি জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করি। পরে জৈন্তাপুর মডেল থানায় আমরা উভয় পক্ষকে হাজির করে বিরোধীয় জমিতে কাউকে না যাওয়ার জন্য ঘোষণা করা হয়।  আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্মতি প্রদান করলেও প্রতিপক্ষ ইসমাইল আলী আমাকে উদ্দেশ্য করে বলে আমি জমি চাষ করতে যাবো পারলে তুমি প্রতিরোধ করিও।

Related Articles

Leave a Reply

Back to top button