জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর’র মতবিনিময় অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর'র মতবিনিময় অনুষ্ঠিত


জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর’র মতবিনিময় অনুষ্ঠিত
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই বুধবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজ, পরিবারসহ সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করতে এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর এর প্রধান উপদেষ্টা মুফতি মাওলানা সাঈদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম। মাদক নির্মূলে আমাদের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর এর সভাপতি ফাহাদুজ্জামান ফাহাদ, উপদেষ্টা মাওলানা মুজম্মিল হেলালী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক সালমান শাহ, সদস্য ফয়েজ আহমদ, নুরুল ইসলাম, শাহজান কবীর খান, মীর শোয়েব আহমদ, মাদক মুক্ত আন্দোলন জৈন্তাপুর এর সদস্য নুরুল ইসলাম, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।



