সাহিত্য
আলমে আরোওয়াহ …..

আলমে আরোওয়াহে যখন তুমি
বলেছিলে মহান আল্লাহ
পৃথিবীতে তোমার ইবাদত করব
করছি আমি প্রতিজ্ঞা।
সেদিন আল্লাহ মুসাফির বেশে
পৃথিবীতে তোমায় করেছিলেন প্রেরণ
দিয়ে দিলাম আমি, সব ক্ষমতা
করব না তোমায় বারন।
ভাল কাজ যদি কর
পাবে তার পুরষ্কার
সম্মান দিও সব মানুষকে
করনা কাউকে তিরস্কার।
শিশুকাল ও কৈশোরকাল গেল
আসিল যৌবনকাল
কতটুকু তুমি সংযমী ছিলে
করেছ আল্লাহর গুনগান।
দাম্ভিকতায় তুমি গড়েছ জীবন
খোজনি হেদায়েতের পথ
ভুলে গেছ তুমি রুহ জগতে করা
আল্লাহ কাছে শপথ।
ঈমান , এহসান , কিয়াম কর
রাসুলের ঐ পথটা ধর
আল্লাহকে স্মরণ কর
দ্বীনের সহিত জীবন গড়।
(*লেখক, ফয়সল আহমদ)



