ইসলামসারাদেশসিলেট বিভাগ

আল্লামা ফুলতলী (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল ১৫ জানুয়ারী

 

 

 জসিম উদ্দিন:উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল আল্লামা ফুলতলী (র.)-এর ৯ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জানুয়ারি জকিগঞ্জের ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে বিশাল ঈসালে সওয়াব মাহফিল। সকাল ১০টায় মাজার যিয়ারতের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান।

এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, খতমে দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।

মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী (র.)-এর সুযোগ্য উত্তরসূরী আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।

এদিকে, প্রতি বছরের মতো এবারও মাহফিলে সমবেত হবেন লাখো মানুষ। মাহফিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে। বালাই হাওরে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল ও সুদৃশ্য মঞ্চ। গাড়ী পার্কিং-এর জন্য প্রস্তুত করা হচ্ছে নির্ধারিত মাঠ।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত রয়েছেন নিজস্ব স্বেচ্ছাসেবকরাও। মাহফিলের দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে, মাহফিল সফলে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতী কর্মসূচিও পালন করছেন তালামীযে ইসলামিয়ার কর্মী বাহিন

Related Articles

Leave a Reply

Back to top button