আইনসারাদেশ

ইউএনও’র ওপর হামলা : ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে:

দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে।
এদিকে ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ উদ্দীনের দায়েরকৃত মামলাটি ইতিমধ্যেই ঘোড়াঘাট থানা থেকে স্থানান্তর করে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফরকে। এছাড়া এ মামলার আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসকে সাত দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার আদালতে হাজির করা হবে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আজ বিকালে আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমার দাসকে আদালতে হাজির করা হবে। গ্রেপ্তারকৃত অপর আসামি আসাদুল ইসলামের সাত দিনের রিমান্ড শেষ হবে আগামীকাল শনিবার।
উল্লেখ্য, গত ২রা সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ওয়াহিদা খানম ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতাল এবং তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button