আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ নিহত দুই

অনলাইন ডেস্ক::ইন্দোনেশিয়ার বানদুং শহরে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (৭ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নতুন ফৌজদারি দণ্ডবিধির প্রতি ক্ষোভ থেকে এক জঙ্গি এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান লিস্তিয়ো সিজিত প্রাবোও জানান, সন্দেহভাজন হামলাকারী আগুস সুজাতনো জঙ্গি সংগঠন জামাহ আনসারুত দৌলাহর (জেএডি) সদস্য বলে ধারণা করা হচ্ছে। এর আগেও সন্ত্রাসবাদের অভিযোগে তাকে জেলে পাঠানো হয়েছিলো। গত বছরের শেষের দিকে জেল থেকে ছাড়া পায় সে।

পুলিশ প্রধান আরও জানান, হামলাস্থলে ইন্দোনেশিয়ার নতুন ফৌজদারি দণ্ডবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানানো অনেক নথিপত্র পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে পাস হওয়া নতুন দণ্ডবিধিতে শরিয়াহভিত্তিক অনেক আইন রয়েছে। তবে কিছু কিছু আইন চরমপন্থী আদর্শ প্রচারের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এই আশঙ্কায় উগ্র ইসলামপন্থীরা বিক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

পশ্চিম জাভা পুলিশের প্রধান সান্তানা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে একটি নীল রঙের মোটরসাইকেল পাওয়া গেছে, যেটি হামলাকারী ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, মোটরসাইকেলটিতে একটি চিরকুট রাখা ছিল যেখানে নতুন ফৌজদারি দণ্ডবিধিকে ‘নাস্তিক পণ্য’ বলে আখ্যা দেয়া হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button