অর্থনীতিরাজনীতিসিলেট বিভাগ
উপশহরে জায়গা দখল করতে গিয়ে দাওয়া খেলেন ছাত্রদল কর্মীরা –


নিজস্ব প্রতিবেদক : জনতার ডাক
:: নগরীর উপশহরে জায়গা দখল করতে গিয়ে ধাওয়া খেলেন ছাত্রদল কর্মীরা। রোববার দুপুর সাড়ে ৩ টার সময় উপশহরের ৮ নং রোডের এইচ ব্লকে এঘটনা ঘটে। জানাযায়, নগরীর উপশহরের এইচ ব্লকে ৮নং গলির মিজানুর রহমান রহমানের জায়গা রয়েছে। এই জায়গার দেখাশুনা করেন মিজানুর রহমানের ছেলে রাজু।
জনতার ডাক কে জানান, রোববার দুপুর সাড়ে ৩টা ছাত্রদলের উপশহর গ্রুপের হুমাইয়ুন কবির শুহিনসহ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের জায়গা দখল করার জন্য যান। তাদের প্রতিরোধ করতে এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে শুহিন বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি ছুড়ে তারা মটর সাইকেল যোগে তারা পালিয়ে যায়। এবিষয়ে একাধিকবার শুহিনের মোবাইলে কল করলেও তিনি কল রিসিব করেন নি –



