আন্তর্জাতিক
উড়ন্ত বিমানের টয়লেটে যাত্রীর আত্মহত্যা!

মাঝ আকাশে বিমানের মধ্যেই আত্মহত্যা করেছেন এক যাত্রী। তিনি মিশর থেকে রাশিয়াগামী একটি ফ্লাইটে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে বিমানের টয়লেটে তিনি আত্মহত্যা করেছেন।
মিসরের শার্ম এল শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস ৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই তিনি টয়লেটে যান। এরপর এক ফ্লাইট পরিচালক তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান।
এই ঘটনায় বিমানটি কায়রোতে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে ততক্ষণে চিকিৎসকরা ওই যাত্রীকে আর বাঁচাতে পারেননি। পরবর্তীতে ওই একই বিমানে করে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে ওই যাত্রী আত্মহত্যা করেছেন, তবে কী উপায়ে তা এখনও নিশ্চিত নয়।



