জাতীয়রাজনীতিসারাদেশ

ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়: কাদের

অনলাইন ডেস্ক ::আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেছেন, ফখরুল বলেন আমরা ঋণ নিয়েছি। আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য নয়। বিএনপি ঋণ নিয়েছিল ঘি খাওয়ার জন্য। বাজেট করেছিল বিদেশি ঋণের ওপর। আজকে আমাদের ঋণ পরিশোধ হয় বলেই আইএমএফ খুব সহজে বাংলাদেশকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। কারণ, আইএমএফ জানে শেখ হাসিনা সময় মতো ঋণ পরিশোধ করে। সে কারণে তারা ঋণ দিয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুবমহাসমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদেশি ঋণ, গণতন্ত্র, নির্বাচন এমনকি সুযোগ পেলে বাংলাদেশ পর্যন্ত গিলে খাবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে বিএনপি, আগুন সন্ত্রাস, ভোট চুরির বিরুদ্ধে। খেলা হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। তৈরি হয়ে যান। প্রস্তুত হয়ে যান। জবাব দেবো।

আয়োজন সফল করার জন্য যুবলীগকে শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, আজকের এই সমাবেশ জনসমুদ্র। যুবলীগ কথা দিয়ে কথা রাখে, এটা তার প্রমাণ।

শেষে ওবায়দুল কাদের নৌকা ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button