এতিম শিশুদের ঈদ আনন্দে মুসলিম হ্যান্ডসের ‘ বাংলাদেশ কোরবানি
এতিম শিশুদের ঈদ আনন্দে মুসলিম হ্যান্ডসের ‘ বাংলাদেশ কোরবানি


এতিম শিশুদের ঈদ আনন্দে মুসলিম হ্যান্ডসের ‘ বাংলাদেশ কোরবানি
জনতার ডাক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন করেছে তাদের ‘বাংলাদেশ কোরবানি-২০২৬’ প্রকল্প।
২৯শে মে ২০২৬, এই মানবিক উদ্যোগের আওতায় সিলেটস্থ ‘মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স’-এর এতিম শিক্ষার্থীর মধ্যে ১১০টি কোরবানির মাংসের পার্সেল বিতরণ করা হয়েছে।
ত্যাগ ও ভাগাভাগির বার্তা নিয়ে ঈদ-উল-আযহা এলেও, সমাজের অনেক অসচ্ছল ও এতিম পরিবারের কাছে উৎসবের এই পূর্ণতা সবসময় অধরাই থেকে যায়। উৎসবের দিনগুলোতে যেন কোনো শিশু আনন্দের এই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে মুসলিম হ্যান্ডস।
মাংস বিতরণের সময় শিশু ও তাদের অভিভাবকদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তির ছাপ। উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এক অভিভাবক জানান, এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে অনেক সহজ ও আনন্দময় করে তুলেছে।
মুসলিম হ্যান্ডস কর্তৃপক্ষ জানান যে, প্রতিবছরের মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টির চাহিদা পূরণ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব প্রোগ্রাম সশরীরে উপস্থিত থেকে সম্পূর্ণ বিতরণ কার্যক্রমটি পরিদর্শন করেন। এছাড়াও সংস্থাটির কর্মকর্তাগণ ও সেচ্ছাসেবীদের আন্তরিক অংশগ্রহণে পুরো আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, ওয়াশ (WASH), এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তাসহ এতিম শিশুদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এই প্রকল্পের মাধ্যমে শতাধিক এতিম পরিবারের ঘরে কেবল কোরবানির মাংসই পৌঁছেনি, পৌঁছে গেছে এই সান্ত্বনা ও আশার বার্তা—সমাজ তাদের ভুলে যায়নি, তারা একা নয়। আর এই আন্তরিক ভালোবাসাই ছিল এবারের ঈদে তাদের জন্য সবচেয়ে বড় উপহার।



