ঐক্যবদ্ধ ভাবে জঙ্গিবাদ প্রতিহত করার আহ্বান জানালেন কাউন্সিলার আজাদ


সিলেট রিপোর্ট: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে সন্ত্রাসী ও জঙ্গি হামলা চালানো হচ্ছে। তারা শেখ হাসিনার সরকারকে বিপাকে ফেলে দেশকে অস্থিতিশীল করতে চায়। একটি চক্র যুবসমাজের সামনে ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করছে। তাই সম্মিলিতভাবে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। কোনো ভাবেই দেশকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না। তিনি আরো বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি ইসলাম সমর্থন করে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে বিশৃংখলা জনগণ ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে।তিনি রবিবার বালুচর পয়েন্টে মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধনে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মল্লিকা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আব্দুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক আব্দুলাহ সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক নাজিম উদ্দিন লস্কর, সমাজ সেবক সুজিত রঞ্জন বাপ্পু।
মানববন্ধনে অভিবাবকদের মধ্যে বক্তব্যে রাখেন জমির আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন টুলটিকর ইউনিয়নের ইউপি সদস্য কাঁচা মিয়া, গিয়াস আহমদ, হোসেন আহমদ, রিয়াজ আহমদ, কয়েছ আহমদ, রুপা আক্তার, তুলু মিয়া, শামীম আহমদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, হাসান আহমদ প্রমূখ।



