খেলাসিলেট জেলাসিলেট বিভাগ

ওয়াহিদ উমায়ের সিলেট জেলা ক্রীড়া সংস্থার ত্র্যাডহক কমিটির  সদস্য নির্বাচিতঁয

ওয়াহিদ উমায়ের সিলেট জেলা ক্রীড়া সংস্থার ত্র্যাডহক কমিটির  সদস্য নির্বাচিত

জনতার ডাক :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে কাজ করা সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলা সদস্য সচিব আব্দুল ওয়াহিদ উমায়ের কে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ত্র্যাডহক কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

আব্দুল ওয়াহিদ উমায়ের গ্রীন সিলেট ক্রিকেট একাডেমীর একজন দক্ষ ক্রীড়াবিদ এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়াও তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নিয়ে সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন। তার এই নিয়োগ জেলার ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নতুন দায়িত্ব প্রাপ্তিতে আব্দুল ওয়াহিদ উমায়ের আনন্দ ও দায়িত্ববোধ প্রকাশ করে বলেন,
“পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ কৃতজ্ঞতা। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার পরিচিতি থাকলেও, আমি ক্রিকেট ও ফুটবলসহ জেলার সকল ক্রীড়ার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সিলেটের ক্রীড়াঙ্গনকে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী হাবে পরিণত করতে পারব।”

আব্দুল ওয়াহিদ উমায়ের তার বক্তব্যে জেলার তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, ক্রীড়া সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর সাথে সমন্বয় করে সিলেটকে ক্রীড়ায় এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, “এই মহৎ যাত্রায় আমি সকল শুভাকাঙ্ক্ষীর আন্তরিক দোয়া প্রার্থী। আপনাদের আস্থাই আমার পথ চলার প্রেরণা। আমার কাজের মাধ্যমে সিলেটের ক্রীড়া অঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

সিলেটের ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, আব্দুল ওয়াহিদ উমায়েরের নেতৃত্বে জেলার ক্রীড়া সংস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয় ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার পেশাদার মনোভাব ও নিষ্ঠা সিলেটের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য ওয়াহিদ ওমায়ের ছাত্র প্রতিনিধি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য নিযুক্ত হন। তার নেতৃত্বে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন গতিশীলতা ফিরে আসবে বলে অনেকের অভিমত।

Related Articles

Leave a Reply

Back to top button