সারাদেশ

ওসমানীসহ দেশের সকল বিমানবন্দরে সতর্কতা জারি

শুক্রবার দুপুর থেকে এ সতর্কতা জারি করা হয়। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে। এর অংশ হিসাবে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে বিমানবন্দরের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ওসমানীতে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে। শুক্রবারের ঘটনার পর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় ওই সূত্র।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র‌্যাবের কার্যালয়ে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button