অপরাধসিলেট বিভাগস্বাস্থ্য

ওসমানী হাসপাতালে নার্স’র বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ : উপর মহলের কৈফিয়ত তলব

20839555_1847477302231546_427342952_n copyআবুল হোসেনঃ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. ইসরাইল আলীর (প্রকাশিত সাদেক আহমদ চৌধুরী) বিরুদ্ধে যৌনপীড়নের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে তার কাছে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। অধিদপ্তরের মহা-পরিচাররক (অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার ৮জুলাই তার কার্যালয়ের ৪১৭৮/১(৫) স্মারকপত্রে তার কাছে কৈফিয়ত তলব করেন। পত্র জারির ৭দিনের মধ্যে কৈফিয়ত দাখিল করতে তাকে নির্দেশ দেয়া হয়েছে। স্মারকপত্রে সিনিয়র স্টাফ নার্স মো. ইসরাইল আলীর বিরুদ্ধে যে সব অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে,সিলেট ওসমানী হাসপাতালে কর্মরত ২শ’ নার্সদের অধিকাংশ এবং বিশেষ করে অবিবাহিত মহিলা নার্সরা তার (ইসরাইল আলীর) আচরনে অতিষ্ট।সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলী হাসপাতারের নার্সিং সুপারভাইজার বা মেট্রনের রুম থেকে নার্সদেও মোবাইল (ফোনের)  নম্বর সংগ্রহ করে দিনে-রাতে তাদেও বিরক্ত করতে থাকেন এবং তাদের সাথে অশালীন ভাষায় কথা বলে থাকেন। মেয়ে নার্সরা লজ্জায় ও ইজ্জতের ভয়ে মূখ খোলেন না। এছাড়া হাসপাতালের ভেতরের ফার্মেসীতে ইসরাইল আলী ব্যক্তিগত অফিস বানিয়ে সেখান থেকে মেয়ে নার্সদেও হয়রানীর নানা কুটচাল করে থাকেন। মেয়ে নার্সদের প্রায়ই তার ওই অফিসে যেতে বাধ্য করে থাকেন এবং তাদের হাত ধরাধরিসহ রকমফের হয়রানী করে থাকেন। রাত-দিন ওয়ার্ডে বসে থেকে মেয়ে নার্সদের সাথে অশালীন ভাষায় কথা বলতে থাকেন। তার এহেন আচরনে নার্সদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে মর্মে অভিযোগে প্রকাশ।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. ইসরাইল আলীর এহেন আচরন সরকারী কর্মচারী শৃংখলা বিরোধী। এসব কার্যকলাপের কারনে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবেনা, সে মর্মে কারন দর্শাতে স্মারকপত্রে তাকে নির্দেশ দেয়া হয়েছে।
সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মেয়ে নার্সরা দীর্ঘদিন ধরে সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলীর অনৈতিক আরচনে অতিষ্ট হয়ে উপর মহলে অভিযোগ দেয়ার পর তার প্রতি কৈফিয়ত তলবের এ নোটিশ জারি করা হয়েছে।
এছাড়াও সিনিয়র স্টাফ নার্স ইসরাইল আলীর বিরুদ্ধে হাসপাতালের গাছ কর্তন বিক্রিসহ বিভিন্ন সম্পদ ও টাকা আত্মসাতের আরো অভিযোগ রয়েছে। এ ধরনের একটি অভিযোগ দূর্নীতি দমন কমিশন দুদকের তদন্তে রয়েছে বলে সুত্রে প্রকাশ।

Related Articles

Leave a Reply

Back to top button