সিলেট জেলাস্বাস্থ্য

করোনায় আক্রান্ত সার্জেন্ট শাওন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সার্জেন্ট আবু বক্কর শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাকালে দ্রুত সেবা দিতে এসএমপির কমিশনারের গঠিত ‘কুইক রেসপন্স টিম’-এর সঙ্গে কাজ করছিলেন তিনি।

রবিবার দুপুরে বিষয়টি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সার্জেন্ট শাওন।

তিনি জানান, জ্বরসহ করোনার কিছু লক্ষণ দেখা দেওয়ায় গত ৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ১৯ জুন নমুনা পরীক্ষা হয়। আজ পাওয়া ফলাফলে দেখা গেছে তার করোনা পজেটিভ।

তিনি বলেন, শুরুতে কিছু উপসর্গ থাকলেও এখন আমি পুরোপুরি সুস্থবোধ করছি। এখন আমার কোনো উপসর্গ নেই।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button