
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আমজাদ হোসেন (২৪) নামের এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ মে) বিকেলে জেলার জেল কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ।
কারা সূত্রে জানা যায়, বিকেলে পাশের কোয়ার্টারের লোকজন ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমজাদকে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শহীদউল্লাহ জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।




