কুমিল্লার বরুড়াতে সহকারি উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান সম্পন্ন


এমডি ইকবাল (কুমিল্লা):
কুমিল্লা বরুড়াতে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান পাটোয়ারীর ও বাড়াইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আশ্রাফ ভূঁঞার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর ক্লাস্টারের উদ্যোগে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় সংর্ধনা অনুষ্ঠানের সভাপতি মো:শাহজাহান ভূঁঞায় (প্রধান শিক্ষক) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম বিদায়ী অতিথি মো: মিজানুর রহমান পাটোয়ারী ও মো: আলী আশ্রাফ ভূঁঞাকে সংবর্ধনা প্রদান করেন।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো:সোলেমান ভূঁঞা, মো:মাসুদ ইবনে হোসাইন,আলমগীর হোসেন ও মো:তফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরুড়া শাখার সাধারন সম্পাদক মো:আব্দুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বড়হাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃশাহআলম।
উল্লেখ্য, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান পাটোয়ারীর বদলির কারণে চৌদ্দগ্রাম উপজেলায় যোগদান করবেন। বিদায়ী অতিথি তাঁর বিদায়ী বক্তব্যে উপস্থিত সকলের কাছে আবেদন রেখে বলেন এই দেশটি আমার আপনার জন্মভুমি ,এদেশের উন্নয়নে আসুন সকলে মিলে যে যার অবস্থান থেকে কাজ করি । তবেই অচিরে বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র ও উন্নত মানবসম্পদ সম্পন্ন ভুখন্ড। কাজের ক্ষেত্রকে ন্যায় নীতির মধ্যে থেকে সকল মানুষের সেবা নিশ্চিতের জন্যেও উপযোগী হিসেবে করার বিষয়ে অনুরোধ রাখেন উপস্থিত সকলের প্রতি। পরিশেষে হরিপুর ক্লাস্টারের সকল শিক্ষকবৃন্দ বিদায়ী অতিথীকে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।



