অপরাধআইনসিলেট জেলা

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০৩ টি চোরাই মোবাইল উদ্ধারসহ ১ জন গ্রেফতার

জনতার ডাক :: এসএমপির কোতোয়ালী মডেল থানাধীন মিরাবাজারস্থ দাদাপীর মাজারের সামনে কয়েক ব্যক্তি চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ প্রাপ্ত হয়ে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার), কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এস এম আবু ফরহাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মাদ ইয়াছিন এর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/নিশু লাল দে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন মরিাবাজারস্থ দাদাপীর মাজার সংলগ্ন বিরতি ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। রাসেল আহমদ সাবেল (২৯) পিতা- মৃত আজমল আলী, মাতা- লেবু বেগম, সাং-বহর আ/এ, বিআইডিসি,খাদিমনগর, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট’কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে চোরাইকৃত ০৩ (তিন) টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় এসআই(নিঃ) নিশু লাল দে বাদী হইয়া থানায় এজাহার দায়ের করলে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৪ তারিখ-০২/০২/২০২১খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button