কোম্পানীগঞ্জে গরম পানি মেরে ঝলসে দিল পথ শিশুকে, আটক-৫


কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের প্রিন্স হোটেল এন্ড রেষ্টুরেন্টের গরম পানি মেরে জলসে দিল পথ শিশু নাজমুন নাহার (৮) নামের এক শিশু। এ ঘটনায় হোটেলের ৫কর্মচারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশু নাজমুন নাহার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের আব্দুল খালেকের মেয়ে। আটককৃতরা হচ্ছেন- হোটেলের ম্যানেজার ও কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মৃত সফি উল্যার ছেলে মো. শাহজাহান (৫৫), সেনবাগ উপজেলার আব্দুর রশিদের ছেলে জসিম উদ্দিন (১৭), সুবর্ণচর উপজেলার ছেরাজুল হকের ছেলে দিদার হোসেন (৩০), একই উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে মো. সোহাগ (১৬) এবং কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল মতিন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বসুরহাট বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের পিছন থেকে খড়-কুটা ও পুরাতন জিনিস কুড়াচ্ছিল শিশু নাজমুন নাহার। দুপুর ১টার দিকে বাজারের খালের পাড় দিয়ে প্রিন্স হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর পিছনের পুরাতন জিনিস কুড়াতে যায় নাজমুন নাহার। এসময় হোটেল থেকে ভাত রান্না করে ঘরম মাড়গুলো খালের দিকে ছুঁড়ে মারে হোটেলের কর্মচারীরা। হোটেলের পিছনে থাকা নাজমুনের শরীরে এসে পড়লে তার শরীরের বিভিন্ন অংশ জলসে যায়। নাজমুনের চিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাইল হোসেন’এর নেতৃত্বে একদল পুলিশ হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার’সহ ৫কর্মচারীকে আটক করে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



