খেলাফিচারমিডিয়াশিক্ষাসারাদেশসাহিত্যসিলেট বিভাগস্বাস্থ্য

ক্রিকেটার নাসিরের নামে পারফিউম

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নামে ‘এনএইচ ৬৯’ নামে পারফিউম বাজারে নিয়ে এলো ওমেন্স ওয়ার্ল্ড বাংলাদেশ।

পণ্যটি মূলত নাসিরের সিগনেচার সম্বলিত। এনএইচ প্রকাশ করছে নাসিরের নাম আর ৬৯ নম্বর জার্সি, যা গায়ে জড়িয়ে তিনি মাঠে নামেন। এই সুগন্ধি বাজারে এনেছে উইমেন্স ওয়ার্ল্ড কসমেটিকস নামের দেশি একটি প্রতিষ্ঠান। আর এনএইচ ৬৯ নামের এই সুগন্ধির দাম রাখা হয়েছে ১৯৫০ টাকা। বাংলাদেশে কোনো ক্রীড়াবিদের নামে সুগন্ধি বাজারজাত এটাই প্রথম।

সোমবার রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে এই সুগন্ধি বাজারজাত করণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘এনএইচ ৬৯’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাব্বির রুম্মন, ওমেন্স ওয়ার্ল্ড বাংলাদেশ এর সিইও ফাহাদ আলম রাজ এবং ব্যবস্থাপনা পরিচালক কনা আলম উপস্থিত ছিলেন। –

Related Articles

Leave a Reply

Back to top button