বিদ্যুৎ/জ্বালানিসিলেট জেলাসিলেট বিভাগ

খাদিমপাড়ায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে লাইনম্যানের মৃত্য।

সিলেট নগরীর উপকন্ঠ খাদিমপাড়ায় বিদ্যুতের লাইনে সংস্কার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহতের নাম সুজন (৪০)। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মে) সকাল দশটার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

শাটডাউন ছাড়াই (বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে) ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন,এলাকার স্থানীয়রা।

খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল।

এই প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন ঠিকাদার সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। পিডিবি ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button