সারাদেশসিলেট বিভাগ
খাদিমপাড়া থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার


সিলেটের সকাল রিপোর্ট : সিলেটের খাদিমপাড়া থেকে ডাকাতদের ফেলে যাওয়া বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও একটি খেলনার পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। শুক্রবার দুপুর ২ টার দিকে বিএডিসির ভেতরের পুকুর পাড় থেকে এসব অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে বিএডিসির ভেতরের পুকুর পাড় থেকে একটি কাটার মিশিন, ৪টি দেশীয় তৈরী বড় ধারালো ছোরা, ২টি ছিরাপাঞ্জা শাবল,একটি খেলনার পিস্তল ও কয়েকটি মুখোশ উদ্ধার করা হয়েছে। ডাকাতদের ডাকাতি কাজে ব্যবহৃত ফেলে যাওয়া এ সব অস্ত্র ও পিস্তল প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি বলেন, এ বিষয়টি তদন্ত চলছে।



