ইসলামরাজনীতিসাহিত্য

খেলাফত মজলিস বিমানবন্দর থানা পুনর্গঠন

জনতার ডাক খেলাফত মজলিস সিলেট মহানগরীর অন্তর্গত বিমানবন্দর থানা শাখা পুনর্গঠন করা হয়েছে। এতে মাওলানা হামিদুর রহমান আশরাফ সভাপতি ও জুবায়ের আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি থানার সদস্য বিদায়ী সভাপতি ও মহানগরীর নবনির্বাচিত প্রশিক্ষণ সম্পাদক ডা. এম এফ হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশের মধ্য দিয়ে এ পুনর্গঠন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, প্রচার  প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী। থানার নব নির্বাচিত অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি নুরুল আমীন বাবুল ও আব্দুল হামিদ মকসুদ, বায়তুলমাল সম্পাদক জবরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান

 

9

Related Articles

Leave a Reply

Back to top button