গোয়াইনঘাটে পানির স্রোতে তলিয়ে যাওয়া উসমান আলীর লাশ উদ্ধার।

গোয়াইনঘাট প্রতিনিধিঃ আজ সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যার পানির স্রোতে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।গত ২৬মে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মাটি কাপা রাস্তার ভাঙ্গা সাতরাইয়া পাড়ি দিতে গিয়ে পাহাড়ি ঢলের বৃষ্টির বন্যার পানির স্রোতে তলিয়ে যায় উসমান আলী নামের এই যুবক। এই ঘটনায় স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের (ডুবুরী) দিয়ে ঘটনাস্থলে পানির নিচে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের সন্ধান করে তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে তার লাশ ঘটনাস্থলেই পানিতে বেসে উঠারা খবর শুনে ঘটনাস্হলে রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহাব উদ্দিন শিহাব লাশ উদ্ধার কাজে উপস্হিত ছিলেন এবং এলাকাবাসী ছুটে যায় লাশ উদ্ধারকাজে,তলিয়ে যাওয়া যুবকের নাম ওসমান আলী(২৭)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে। গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ ফারুক আহমেদ,নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এবং লাশ উদ্ধারে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।



