গোয়াইনঘাটে ওর্য়াল্ড ভিশন‘র উদ্যোগে স্পন্সর ও নন স্পন্সর শিশুদের জন্মদিন উদযাপন


নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাটে ওর্য়াল্ড ভিশন‘র উদ্যোগে স্পন্সর ও নন স্পন্সর শিশুদের জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট এডিপি ও ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ‘র সহযোগিতায় এবং শিশুকল্যান ব্যবস্থাপনা কমিঠি গোয়াইন‘র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশুকল্যান ব্যবস্থাপনা কমিঠি গোয়াইন‘র সভাপতি ছয়ফুল আলম। ওর্য়াল্ড ভিশন‘র টিম লিডার ও স্পন্সরশীপ স্বপন গমেশ‘র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি মনজুর আহমদ। এসময় উপস্থিত ছিলেন ওর্য়াল্ড ভিশন‘র প্রোগ্রমা অফিসার জাবির আহমদ নোমান, ওর্য়াল্ড ভিশন‘র স্পন্সরশীপ অপুর্ব সিশিম প্রমুখ। প্রধান অতিথি‘র বক্তব্যে ইউএনও সালাহ উদ্দিন বলেন আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত, প্রত্যেকটি শিশু যতœ নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি সকল শিশুদের উৎসাহ উদ্দীপনা দিতে তাদের জন্মদিন পালন করা দরকার। উল্লেখ্য যে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ‘র উদ্যোগে প্রায় ১৫শত স্পন্সর ও নন স্পন্সর শিশুদের জন্মদিন উদযাপন করা হয়।



